সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত (২৫ আগস্ট) পৌণে ৫টার দিকে বড়চতুল ইউনিয়নের দূর্গাপুর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ১২০ পিস ইয়াবা বড়ি ও ৪৩ হাজার টাকা।

 


আটককৃত ব্যক্তি কানাইঘাটের বড়চতুল ইউনিয়নের দূর্গাপুর এলাকার মৃত আরব আলীর ছেলে আব্দুর রহমান (৪০)।

 

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত (২৫ আগস্ট) পৌণে ৫টার দিকে অভিযান পরিচালনাকালে ইয়াবা বড়ি ও মাদক বিক্রির টাকাসহ ১ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন কৌশলে পালিয়ে যায়। 

 

কানাইঘাট থানার ওসি  জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে আটকের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক/০৬