ছবি: সংগৃহিত

সিলেটের গোলাপগঞ্জে দুই মাদক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড  ও একশত টাকা করে জরিমানা করা হয়েছে।

 


উপজেলার  ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে রবিবার (৩০ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রফিকুল ইসলাম তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড ঘোষণা করেন।

 

কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, বিয়ানীবাজার থানার খরগ্রাম নয়াপাড়া এলাকার মৃত ছানু মিয়ার ছেলে মো. জুবের আহমদ (৩০) ও  চাঁদপুর জেলার চাঁদপুর থানার হাইমচর এলাকার মনির মিয়ার ছেলে মো. রামিম আহমদ (২৫)।

 

শনিবার রাতে  উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে পুলিশ।

 

সিলেটভিউ২৪ডটকম/হারিছ/ইকে-০৭