হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১ জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৩০ আগষ্ট) দুপুরে আজমিরীগঞ্জ পৌর এলাকার ইকরা শিশু একাডেমি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি বিল্লাল মিয়া (২৯)। তিনি পৌর এলাকার শরীফ নগরের মো.জগলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার (৩০ আগষ্ট) দুপুরে আজমিরীগঞ্জ থানার এএসআই মো.নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল পৌর এলকার নীচবাজার শেড সংলগ্ন ইকরা শিশু একাডেমি এলাকায় অভিযান চালিয়ে একজনকে ইয়াবা বড়িসহ আটক করেন। আটক ব্যক্তির কাছ ১৯ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়৷
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, অনলাইন জুয়াসহ সকল অপরাধের বিরুদ্ধে আজমিরীগঞ্জ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/আশিক-০১




