প্রতিকী ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র স্কোরার সায়েদুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সিলেট জেলা ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক এইচ ইউ দিপু।

 


এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, গত রবিবার (৩০ আগষ্ট) ঢাকায় ৫৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

টেস্ট ম্যাচের স্কোরার সায়েদুর রহমান ভূঁইয়া স্কোরিং ক্ষেত্রে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা ছিল। ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সেরা স্কোরারের পুরস্কার লাভ করেছিলেন তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-৪