সিলেট-২ আসনের এমপি ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা’র সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ নিজেদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা এমপি লুনার সামনে তুলে ধরেন।


সভায় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স প্রাপ্তিতে অযথা হয়নি কমিয়ে সহজেই যাতে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্সে পান সে ব্যবস্থার উদ্যোগ গ্রহন করার, ময়লা-আবর্জনা ফেলার জন্য পৌর শহরের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিনের ব্যবস্থা ও দ্রুত সেই ডাস্টবিনগুলোর ময়লা-আবর্জনা অপসারণ করার, ময়লা-আবর্জনা ফেলার স্থায়ী স্থান নির্ধারণ করার, অবৈধ পাকিং বন্ধ ও পার্কিংয়ের জন্য স্থায়ী স্থান নির্ধারণের পাশাপাশি সড়ক-স্থায়ী দোকানের সামন থেকে হকারদের উচ্ছেদ করার দাবী জানান।

সভায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যানজট নিরসন করতে বিভিন্ন সিএনজি স্ট্যান্ডের জন্য স্থায়ী জায়গা নির্ধারণ, সড়ক হকারমুক্ত রাখার, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্য লোড-আনলোড করার জন্য নির্দিস্ট সময় নির্ধারণ করার, পুলিশ কর্তৃক অহেতুক হয়রাণী বন্ধ করার জোর দাবী জানান।  
ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের দাবীগুলো বাস্তবায়নে দ্রæত উদ্যোগ গ্রহনের নির্দেশনা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের এমপি ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা বলেন, উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের পাশাপাশি নিজেদের আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নিজেদেরকেও উদ্যোগী হতে হবে। নিয়ম-আইন মেনে নিজেদের উপর অর্পিত ট্যাক্স নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করতে হবে, পূর্বের সরকারের নেতাকর্মীদের মতো শক্তি প্রয়োগ করে ট্যাক্স আটকে রাখা যাবে না। ট্যাক্স আদায়ের সময় কারও কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না, আর তা হলে এর বিরুদ্ধে সাথে সাথেই ব্যবস্থা গ্রহন করবেন ইউএনও। এছাড়া অন্যায়ভাবে কেউ চাঁদাবাজী করতে এলে কিংবা সুনির্দিস্ট প্রমাণ থাকলে, প্রমাণসহ অভিযোগ দিতে তার বা তাদের বিরুদ্ধে দ্রæতই আইন প্রয়োগ করবেন ওসি। সড়কের যানজট কমানোর জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে উদ্যোগী হতে হবে। আর সড়কে গাড়ি চলাচলের সময় আইন মেনে সিরিয়াল মতো গাড়ি চালালে সড়কে কোন প্রকার যানজট থাকবে না।

উপজেলা পরিষদ ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, পৌরসভার নির্বাহী অফিসার মনির উদ্দিন আহমদ, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির উপদেস্টা মন্ডলীর সদস্য শেখ আমির আলী, সভাপতি মঈনুর রহমান, সহ সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিয়া, কমিশনার আব্দুস সামাদ, আনোয়ার আলী, ব্যবসায়ী ছাতির আলী, উলফত মিয়া, আরশ আলী রেজা, মাসুক আলী, তাজ উদ্দিন, মিজানুর রহমান, তারেক আহমদ খজির, জুবেল মিয়া, জুবায়ের আহমদ, লিটন আহমদ, বাবলু মিয়া, আব্দুস সামাদ সরকার, নাজিম উদ্দিন, সেলিম মিয়া, জাহেদ মিয়া, বিশ্বনাথ ট্রাক-পিকাপ-ক্যাভার্ড ভ্যান উপ-কমিটির সভাপতি আছাব আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আল-হেরা পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সভাপতি এহসান আহমদ তৈমুছ, সাধারণ সম্পাদক শাকিল আহমদ সিতাব, নতুন বাজার সিএনজি স্ট্যান্ডের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক শাহ লিলু মিয়া, লাইটেস ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক শানুর আলী, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস শহিদ, রামপাশা সিএনজি স্ট্যান্ডের মোনসাদ আলী, উপজেলা পরিষদ পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সভাপতি আব্দুল ওয়াহিদ, থানা পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সাবেক সভাপতি এবাদুল খান, সাবেক আহবায়ক তজম্মুল আলী।

এসময় সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৩