আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী দলের ঢাকা মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০




