জকিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বিবার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ সোনার বাংলা হলরুমে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।


ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা শাখার সহসভাপতি মো. নুরুল আমিন।

অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে হেকিম মো. শিহাব উদ্দিনকে পুনরায় জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং মাওলানা জয়নুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল এবং সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধিবেশনে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও বক্তব্য প্রদান করেন উপস্থিত দায়িত্বশীলরা।
 


সিলেটভিউ২৪ডটকম/হাছিব/এসডি-১৯