সিলেটের কানাইঘাটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। অভিযানে সারি নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার খেয়াঘাট এলাকায় ১২টি ক্রাশার মেশিন বিকল করে দেওয়া হয়েছে।
.gif)
রবিবার দিবাগত রাত ১২টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে একটি বোমা মেশিন জব্দ করা হয়। পরে সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার খেয়াঘাট এলাকায় স্টোন ক্রাশার মিলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে ১২টি স্টোন ক্রাশার মেশিন বিকল করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় কানাইঘাটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও অনুমোদনহীন ক্রাশার মিলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫






