ছবি: সিলেট ভিউ।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. জুবাইদ (২৪)। তিনি দিরাই উপজেলার মেঘনা বারোঘর গ্রামের মো. আনোয়ারের ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের পলাশ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে ও উদ্ধার করা মদ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস০৪/আশিক-১০





