ছবি: ফাইল ছবি।
পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) ঢাকার কয়েকটি এলাকায় দুপুর থেকে টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (০৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শ্যামপুর শিল্প এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৩





