ছবি: সংগৃহিত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। 


রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।



এনসিপি সূত্রে জানা যায়, ব্যক্তিগত সফরের অংশ হিসেবে রবিবার (৪ অক্টোবর) কুষ্টিয়ায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সন্ধ্যায় ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে মাজার পরিদর্শন শেষে ভেতরে স্থানীয় শিল্পীদের গান শুনছিলেন। এ সময় তার ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় বলে দলীয় সূত্রের দাবি।


কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, আজ সন্ধ্যায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ফকির লালন শাহের মাজারে এসেছিলেন বলে শুনেছি। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটেছে বলে এইমাত্র খবর পেয়েছি।'

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৪