ছবি: সংগৃহিত

ওজনে কম দেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা, সঠিক ও স্বাস্থ্যসম্মতভাবে খাদ্যপণ্য উৎপাদন এবং সংরক্ষণ না করায় ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত।

 


মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের- (এসআরবি) গণমাধ্যম শাখা।

 

তারা জানায়, সোমবার (৫ আগস্ট) হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

 

অভিযানকালে  চৌমুহনী বাজারের সেলিম এন্টারপ্রাইজকে ৪ হাজার, শাহজালাল ডিমের আড়ৎকে ৩ হাজার, সালমা রেঁস্তোরাকে ৭ হাজার ও আল্লাহর দান ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় এসআরবির একটি বিশেষ দল সার্বিক সহযোগীতা করে।

 

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসআরবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৩