সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে দাখিলপত্র বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক।
কর্মশালায় সিলেট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে হাতে-কলমে দাখিলপত্র যাচাই-বাছাই এবং এর বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা করা হয়।
কমিশনার খন্দকার নাজমুল হক বলেন, সঠিকভাবে দাখিলপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত রাজস্ব নির্ধারণ এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকি শনাক্ত করা সম্ভব। অধিকসংখ্যক রিটার্ন যাচাইয়ের পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার মূল উদ্দেশ্য হলো অধিকসংখ্যক রিটার্ন যাচাইয়ের মাধ্যমে রাজস্ব ফাঁকি শনাক্ত ও উদ্ঘাটন করা এবং সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি করা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯





