মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।



প্রশাসন জানায়, শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে সরকারি খালের ওপর আব্দুল আহাদ মিয়ার এক ব্যক্তি একটি ভবন নির্মাণ করেছিলেন। এই স্থাপনা নির্মাণের ফলে পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। খালের ওপর নির্মিত ওই অবৈধ স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। 
 

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

 


সিলেটভিউ২৪ডটকম/শাহবানওনী/আশিক-০৮