ছবি: ফাইল ছবি।

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি সিলেটসহ সারাদেশে যাকে মনোনয়ন দেবে, দলের সব নেতাকর্মীকে তাঁর পক্ষেই কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 


মঙ্গলবার (২০ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।



তিনি জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থীর বিরোধিতা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে


আইনমন্ত্রী বলেন, 'প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। প্রত্যেকটি ইউনিয়নের তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকবে। মনে রাখবেন, আগামী স্থানীয় নির্বাচনে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট। দলের বড় নেতা মনোনয়ন পেয়ে যদি ভোটে পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোক, তাকে দল সুযোগ দেবে না।'


আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে-এমন প্রার্থীদেরই মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দলের বড় কোনো নেতা মনোনয়ন পেলেও যদি তাঁর জয়ের সম্ভাবনা কম থাকে, তাহলে শুধু পদমর্যাদার কারণে তাঁকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হবে না। দলকে জয় এনে দিতে সক্ষম, এমন প্রার্থীকেই অগ্রাধিকার দেওয়া হবে।


তিনি আরও বলেন, 'আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যায়-আসে না।'


দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিকল্প অবস্থান নিলে কিংবা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডের ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১২