ছবি: ফাইল ছবি।

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে চার সহযোগীসহ আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাদের আটক করে খুলশী থানা পুলিশ।


আটক পুলিশ সদস্যের নাম অনিক দাশ। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত। বর্তমানে ছুটিতে রয়েছেন। 



পুলিশ জানায়, চোরাই মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবলসহ বাকিদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটির সঙ্গে ওই পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে।


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চোরাই মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় চক্রের এক সদস্যকে আটক করা হয়।

 

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, এ ঘটনায় নিয়মিত মামলা করা হচ্ছে। মামলার কাগজপত্র পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-২০