ছবি: সংগৃহিত
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গত বুধবার রাতে আদাবর থানা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ এসব তথ্য জানিয়েছেন। ডিবি সূত্রে জানা গেছে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে নয়নের বিরুদ্ধে। একই সঙ্গে ভবন মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে নয়নকে আটক করা হয়েছে।
আদাবর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ‘নয়নকে এখনো পাইনি আমরা। তাঁকে বুঝে পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪





