ছবি: সিলেট ভিউ।
সিলেটের জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাত পৌণে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা ২নং হাটখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি আলী আহমদ প্রকাশ আল মাহমুদ (২৫)। তিনি জালালাবাদ থানার দখড়ী এলাকার কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার (২৫ অক্টোবর) রাত পৌণে ৭টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার থেকে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ১লা আগস্ট সকালে জালালাবাদ থানাধীন অনন্তপুর এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি। এরই প্রেক্ষিতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, গ্রেফতার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-২১




