সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ বাঙালী জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি বিপ্লবের মাধ্যমে ‘নৈরাজ্য-চরম হতাশা ও অর্থনৈতিক মন্দা অবস্থায় ডুবে থাকার ক্রান্তিকালে’ দেশকে এগিয়ে নিতে তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে নিয়ে আসা হয়। তিনি দায়িত্ব নেওয়ার পর জাতিকে একটি জাতীয়তাবাদের দর্শন উপহার দেন, আর সেই জাতীয়তাবাদের দর্শনকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও পেশার মানুষকে নিয়ে গঠন করেন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’। এরপর দেশের মানুষকে অন্ধকার থেকে মুক্তি দিতে ১৯ দফা কর্মসূচির পরিকল্পনা গ্রহন করেন। সেই ১৯ দফার মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল ‘খালখনন কর্মসূচি ও গার্মেন্ট শিল্পের উন্নয়ন’। তিনিই উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেশকে তলাবিহীন ঝুঁড়ির অপবাদ থেকে মুক্ত করে ছিলেন।

তিনি শনিবার (৭ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকস্থ প্রবাসী চত্বরে উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভা শেষে প্রবাসী চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।


প্রধান অতিথির বক্তব্যে এমপি লুনা আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পরিকল্পনা নিয়ে দেশকে সামনে এগিয়ে ছিলেন, সেই একই রকমের পরিকল্পনার মতো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছেন। আর বিগত ১৭ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে মুছে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, পালন করা হয়নি এই বিপ্লব দিবসও। অথচ আজ জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যারা জিয়া পরিবারের নাম মুছে ফেলতে চেয়ে ছিল তারাই এখন আর দেশে নাই। এসময় তিনি সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিও জানান।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান, বর্তমান যুগ্ম সম্পাদক মোনায়েম খান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক শামসুল ইসলাম, জেলা সহ সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ পৌর যুবদলের বর্তমান আহŸায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া।

এসময় আলোচনা সভা ও র‌্যালীতে উপজেলা-পৌর’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৭