‘করবো সমবায়, গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দিপনার সাথে ৩৩টি সমবায় সমিতির নেতৃবৃন্দের অংশগ্রহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।


রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 


জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) শিহাব বিন আমিন। 
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বুরহান উদ্দীন ও গীতা থেকে পাঠ করেন ফুল রাণী ভট্টাচার্য্য।


উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রিপনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, থানার পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, সমবায়ী আছমত আলী লিটন।
 

আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগে সেরা হওয়া সমবায় সমিতিগুলোকে সম্মাননান স্মারক প্রদান করা হয়। 
 

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সমবায় সমিতিগুলো হল বহুমুখী সমবায় সমিতি বিভাগে- এভারগ্রীন বহুমুখী সমবায় সমিতি ও দেশ বহুমুখী সমবায় সমিতি, মৎস্যজীবি সমবায় সমিতি বিভাগে- দশঘর মৎস্যজীবি সমবায় সমিতি, আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি বিভাগে- মাহতাবপুর মৎস্য আড়ৎ ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি, ‘ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’ বিভাগে- গরীব দুঃখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, সোনার বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, ইউনিটি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি বিভাগে- স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।
 

এসময় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রণঞ্জয়/মআস-১১