প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী ও মজিদ আম পল্লী এন্ড এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা বশির আলীর ব্যবস্থাপনায় ‘মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃত্তি পরীক্ষার চলাকালে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হল পরিদর্শন করেন।
রবিবার (৮ নভেম্বর) সকালে টেংরা জবান উল্লাহ প্রাইমারি এন্ড হাই স্কুলে উপজেলার অলংকারী ইউনিয়নের ‘সরকারি ও বেসরকারি’ ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৯০জন শিক্ষার্থী ওই মেধা বৃত্তি পরীক্ষা অংশগ্রহন করে।
মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা শেষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জনকে (১ম, ২য়, ৩য় ও সাধারণ) আগামী জানুয়ারী মাসে আনুষ্ঠানিকভাবে ‘নগদ অর্থ, ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও সনদ’ প্রদান করা হবে বলে জানিয়েছেন বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সাংবাদিক শাহীন উদ্দিন।
বৃত্তি পরীক্ষা চলাকালে প্রধান অতিথি হিসেবে হল পরিদর্শন করেন,
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া। বিশেষ অতিথি হিসেবে হল পরিদর্শন করেন- বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান উরফি মিয়া, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী শিক্ষক হারুন-উর রশীদ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আলী, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে হেকিম উদ্দিন, আব্দুল কাইয়ুম, আ.হ.ম গোলাম রব হাসনু, মাসুক আহমদ, হুসনে আরা বেগম, এমদাদুল হক, সহকারী শিক্ষক সুহেল মিয়া, নানু মিয়া, ফয়সল আহমদ সুবাহদার, বদরুল ইসলাম, হাফসা খানম, পিয়ারা বেগম, রিংকু রানী পাল, লালাবাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, সাবান টেংরা জামে মসজিদের মোতাওয়াল্লী ফখরুল ইসলাম চৌধুরী, প্রবীন মুরব্বী হেলাল মিয়া চৌধুরী, আছকর আলী, শহীদ বক্স চৌধুরী পিন্টু, অলংকারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, জবান উল্লাহ একাডেমির পরিচালক আব্দুল মন্নান, মঈন উদ্দিন, প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, বিএনপি নেতা নাছির উদ্দীন, টেংরা প্রগতি যুব সংঘের সাবেক সভাপতি জিল্লুল হক মুহিদ, সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আমির আলী, বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক আওলাদ হোসেন, ব্যবসায়ী রাজু মিয়া, শিক্ষক ফেরদৌস আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/প্রণঞ্জয়/মআস-১৩




