ছবি: সিলেট ভিউ।

গোলাপগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ছদরুল আলম।

 

সভায় বক্তব্য রাখেন-উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শাহ মো. লুটন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা প্রণব সিংহ এবং গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারিছ আলী।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সমাজকে দুর্নীতি ও মাদকমুক্ত রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। ছেলে-মেয়েদের ভালোভাবে লেখাপড়া করানোর পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, যাতে তারা রাষ্ট্রের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

 

তিনি আরও বলেন, সুদক্ষ ও শিক্ষিত নাগরিকরা কখনো পিছিয়ে পড়ে না। তারা নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। তাই একটি সুন্দর, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ হারিছ/ এহিয়া-১৩