বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দরপতনের মুখে পড়ে মূল্যবান এই ধাতু।
 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ১০টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৭৮ দশমিক ৫৩ ডলারে নেমে আসে।
 


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৬ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির সম্ভাবনা স্বর্ণের বাজারে চাপ তৈরি করেছে। সাধারণত সুদের হার বাড়ার আশঙ্কা তৈরি হলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। একই সঙ্গে ডলারের শক্তিশালী হওয়ার সম্ভাবনাও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
 

এদিকে, বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক বা সিপিআই প্রকাশের দিকে। দেশটির মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।

মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় সোনার বাজারে দরপতন আরও দৃশ্যমান হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১