সিলেট অঞ্চলের ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরতে প্রকাশিত হয়েছে “Economic, Investment and Business Scenario of the Sylhet Region of Bangladesh” শীর্ষক একটি তথ্যসমৃদ্ধ বুকলেট।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল তাঁর রচিত বুকলেটটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতে তুলে দেন।
বুকলেটটিতে সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরা হয়েছে। সিলেটের অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। বুকলেটটি প্রকাশে সহযোগিতা প্রদান করেছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সংশ্লিষ্টরা মনে করছেন, সিলেট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের ক্ষেত্রগুলো সম্পর্কে নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরিতে প্রকাশনাটি সহায়ক হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬




