বিদেশে বসে মহান স্বাধীনতা ও দেশবিরোধী চক্রান্তকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২ টায় মানববন্ধন করেছে ‘চেতনায় ৭১’ নামের একটি সংগঠন।

 


সংগঠনের সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জীবন রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতা মো. বেলাল হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মনির হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সৈকত হাসান, এ. জে শাহীন আদর, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্বিবিদ্যালয় ছাত্রলীগের উপ-সম্পাদক জানে আলম জনি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর দক্ষিণ নবীন লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার শাওন প্রমুখ।

 

বক্তারা বলেন- ইলিয়াস হোসেন, তাসনিম খলিল, এবাদুর রহমান, সৈয়দ মোজাক্কির আহমদ, মো: আসয়াদুল হক, ইউসুফ আল আজাদ, মোর্শেদ আহমদ খান, শেখ আবুল ফাত্তাহ, মুসলিম নাম, আলী হোসাইন এরা বিদেশে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে প্রতিনিয়ত দেশের সম্মান আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করছে। এদের দেশে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করতে হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-৪৪