নেতা
এই দেশের নেতা আমি, করি বিশ্ব শাসন,
নিজের পকেট ভরবো আগে করবে না কেউ বারণ।
খুন খারাপি টেন্ডার বাজি এটাই আমার পেশা।
টাকা রাখার জায়গা নাই মোর তাইতো করি নেশা।
আমার পিছে ঘোরে এখন কতশত ছেলে।
বাঁধা হয়ে যে দাঁড়াবে তাকেই দেব ফেলে,
রাস্তা দিয়ে হাঁটি যখন সবাই সম্মান করে,
কেউ বা আবার আদর করে বড় ভাইজান বলে।
অপরাধ রাজ্যের রাজা আমি সবাই আমার প্রজা,
যাকে খুশি তাকেই আমি দিতে পারি সাজা।
আমার ভয়ে ভৃতো সবাই থাকে বদ্ধ ঘরে,
একটু কথা হেরফের হলে দেই যে তালা মেরে।
কিসের নেতা হয়েছি আমি নেতার ও নেতা আছে,
নেতাগিরির সব খবর নিতে একজনি তো আছে।
মৃত্যুর কথা সরণ করে এবার বদলে যেতে চায়,
মানব সেবা করতে হলে নেতা নাহি হওয়া চায়।



