রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৪ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্তি উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩, দারুসসালাম থানায় ৩, রমনায় ২, ভাটারায় ২, তেজগাঁওয়ে ২, শিল্পাঞ্চল থানায় ২ এবং শাহবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, বংশাল, সূত্রাপুর, সবুজবাগ, কদমতলী, পল্লবী, কাফরুল, উত্তরা পশ্চিম, বিমানবন্দর ও তুরাগ থানায় একজন রয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক



