হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৭টি করাতকলের কোন ধরণের লাইসেন্স না থাকায় সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত। এছাড়াও জব্দ করা হয়েছে কাঠ এবং করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চুনারুঘাটের শানখলা বাজার ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ও সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন।
প্রশাসন জানায়, চুনারুঘাট উপজেলা একটি পাহাড়ি অঞ্চল। যে কারণে এই অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে বহু অবৈধ করাত কল। এরই প্রেক্ষিতে অবৈধ করাতকল বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় লাইসেন্স বিহীন ৭টি করাত কল সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
একই সঙ্গে অবৈধ করাত কল পরিচালনাকারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও বন্ধ ঘোষণা করার পরেও কেউ যদি অবৈধ করাতকল সমূহে কোনো কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/আশিক-০৬




