ছবি: ফাইল ছবি।

সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

 


গ্রেফতারকৃতরা হলেন- জোবাইন আহমদ (২৮) ও কাওছার আহমদ (১৮)। তারা দুইজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক আড়াইটার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকায় একটি মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়েছে। 

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘কাজিটুলায় মিছিল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ মআস-০২/ এহিয়া-০৫