আবাসিক হোটেল 'আপন ভুবন'-এর ৩০২ নম্বর কক্ষ থেকে মাদকসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পটুয়াখালীর কুয়াকাটার মহিপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন মো. হালিম মাতুব্বর (৪৯), শফিকুল ইসলাম সরকার (৩৯), মো.সাইফুল ইসলাম হাওলাদার (২৯)। এর মধ্যে হালিম মাতুব্বর ও সাইফুলের বাড়ি বরগুনা জেলায়। শফিকুলের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার পাঁচপাড়া গ্রামে।
পুলিশ জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল আপন ভূবনের ৩০২ নম্বর কক্ষ থেকে ৩ যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১২




