ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. জামাল খান (৪০) হবিগঞ্জের নবীগঞ্জ থানার মোতাজিলপুর গ্রামের শফিক মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিলেটের জালালাবাদস্থ ধামালিপাড়া সোনালী আবাসিক এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাবিপ্রবি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির ভাড়া বাসা তল্লাশি চালিয়ে ১৩০ পিস ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৭/আশিক-১৩






