ছবি: সংগৃহিত

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আকাশ চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় আজ রবিবার সিলেটে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


সাংবাদিক সমাজের উদ্যোগে বেলা আড়াইটায় নগরীর জিন্দাবাজারে রাজা’স মিউজিয়ামের পেছনে গ্রিন ডিজেবল কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আকাশ চৌধুরী বর্তমানে ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ব্রেন টিউমারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

 

দোয়া মাহফিলে সিলেটের সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করেন এবং সবার কাছে দোয়া চান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-০৭