ছবি: ফাইল ছবি।

এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। 

 


সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ নভেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে ৭ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা পর্যন্ত এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। 

 

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড জানায়, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ চার দিন রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সারাদেশের পাশাপাশি জালালাবাদ গ্যাসের আওতাধীন বিতরণ এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দেবে। এতে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে।

 

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে তারা।

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-২১