ছবি: সিলেট ভিউ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী বিমান।
ঢাকায় প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে স্বাগতিক বাংলাদেশ। তবে সিলেটের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া নাজমুল হোসেন শান্ত-মেহেদি হাসান মিরাজরা। লক্ষ্য একটাই যেকোনো মূল্যে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরানো।
এর আগে সোমবার বিকেলে ফুরফুরে মেজাজে চায়ের শহর সিলেটে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিকেল ৩টায় তারা পৌঁছায় সিলেটে। এরপর বিমানবন্দর থেকে সরাসরি চলে যায় টিম হোটেলে।
মঙ্গলবার (৩ নেভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুই দলের অনুশীলন করার কথা রয়েছে।
আগামী ৫ নভেম্বর থেকে সিলেটের নয়নাভিরাম স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। মিরপুরে প্রথম টেস্টে আট উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজের ১-০ তে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-২২




