ছবি: সংগৃহিত
জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মণ্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে নিজ বাড়ির আশপাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনোয়ার হোসেন ওই গ্রামের মৃত আত্তাফ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় কালাই থানা পুলিশের একটি দল নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ির পাশ থেকে তাকে আটক করে। পরে একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, মনোয়ার হোসেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০২




