ছবি: সংগৃহিত

প্রচণ্ড গরমে হাসফাঁস অবস্থা সিলেটবাসীর। সঙ্গে আছে লোডশেডিং। মোটামুটি কয়েকদিন ধরে সিলেটের আবহাওয়া বলতে গেলে রুদ্ররুপ ধারণ করেছে।

 


শুক্রবার (৩ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেডকর্ড করা হয় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

 

বুধবার (১ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে আষাঢ় মাস হলেও এবারও আষাঢ়ষ্য বৃষ্টি বলতে যা বুঝায়  এবারের আষাঢ়ে সেরকম বৃষ্টি কিন্তু এখনো ঝরেনি। গত কয়েক দিনতো বৃষ্টি বলতে গেলে ঝরেনি।

 

যেমন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭৪ মিলিমিটার। এর আগের ২৪ ঘন্টায় বলতে গেলে বৃষ্টিপাত হয়নি, মাত্র ৭ মিলিমিটার। তারও আগের ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে মাত্র ১৫ দশমিক ৩ মিলিমিটার।

 

বৃষ্টিতে প্রকৃতির রুদ্ররুপ কিছুটা দূর হলেও গত তিন দিনের নামমাত্র বৃষ্টি শান্তি দিতে পারেনি কাউকে। বিশেষ করে শুক্রবারের গরমে অনেক তরুন যুবককেও হাপিত্যেশ করতে দেখা গেছে।

 

শ্রমজীবী মানুষের কষ্ট ছিল বেশি। বিশেষ করে রিকশাওয়ালা, ঠেলা চালক, নির্মাণ শ্রমিকসহ কায়িক শ্রমের উপর নির্ভরশীলদের অবস্থা ছিল অত্যন্ত করুন। অনেককেই রিকশা বা ঠেলা চালকদের যানবাহন রেখে বিশ্রাম নিতে দেখো গেছে একটু পরপর।

 

এর বাইরে মহিলা ও শিশু এবং বয়স্কদের অবস্থাও ছিল করুন। এরমধ্যে ছিল আবার বিুদ্যুতের যন্ত্রণা। বিদ্যুৎ যাতায়াতের মধ্যে থাকায় কষ্ট আরও বেড়েছিল।

 

এদিকে আগামী ২৪ ঘন্টায়ও সিলেট অঞ্চলের কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারি বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। সঙ্গে কোথাও আবার বজ্রপাতের শঙ্কাও প্রকাশ করা হয়েছে।

 

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তী থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে