বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে সংহতি প্রকাশের লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই রিটার্নস’ শীর্ষক স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জুলাই সংহতি অস্ট্রেলিয়ার উদ্যোগে গতকাল ৫ আগস্ট (বুধবার) সন্ধ্যায় সিডনির লাকেম্বার রেলওয়ে প্যারেডে আয়োজিত এ কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করেন। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা সহ বিভিন্ন কমিউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ ইউসুফ। যৌথভাবে সঞ্চালনা করেন নিহাল হোসেন ও ফাহাদ হোক। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ রাহী এবং উদ্বোধনী বক্তব্য দেন জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল তানভীর।
আলোচনা পর্বে বক্তব্য দেন অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৌহিদ হাসান, ডক্টরস ফোরাম অস্ট্রেলিয়ার প্রতিনিধি ডা. সিরাজুল ইসলাম, লইয়ার্স ফোরাম অস্ট্রেলিয়ার প্রতিনিধি ব্যারিস্টার নাসির উল্লাহ, সাঈদ মামুন, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, গ্রীন পার্টির প্রতিনিধি আবরার আহমেদ সায়েদ, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসাইন, সায়েদ ইমাম এবং কেয়ার বাংলাদেশ-এর সভাপতি ফারুক হোসাইন।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। এছাড়া জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আহতদের যথাযথ পুনর্বাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মুকুল খান। সমাপনী দোয়া পরিচালনা করেন বিআইসি সভাপতি মাওলানা ফেরদৌস আলম।
আয়োজনের উদ্যোগ থেকে শুরু করে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম মাধ্যমে কাজ করে সফলতায় ছিলেন, প্রকৌশলী আবুল হোসেন জিয়া, সাঈদ আল মামুন, আরিফ হোসেন, নিহাল হোসেন, আবু জাহেদ, সেভ বাংলাদেশের ফাহাদ হোক।
অনুষ্ঠান স্থলে আরো সহযোগিতা করেন, নাজমুস সাকিব, জায়েদ মুনতাসির, কাজী ওয়াসিফ, আব্দুর রহমান জামি, আব্দুল্লাহ ফাইয়াজ, ইউসুফ শুভ, মোহাম্মদ রাহি, নাহিদ, আব্দুল্লাহ আল তানভির, মোহাম্মদ নকিব প্রমুখ।
আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়া এবং ন্যায়, অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সিলেটভিউ২৪ডটকম/খলিল/এসডি-০১




