‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ওই আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
দলীয় নেতাকর্মীদের নানান ¯েøাগানে প্রকম্পিত হয়ে উঠে বিশ্বনাথ।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের নতুন বাজারের প্রবাসী চত্বর এলাকা থেকে আনন্দ র্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। এরপূর্বে উপজেলা-পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে প্রবাসী চত্বরে এসে জড়ো হন।
আনন্দ র্যালী শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম। এসময় আনন্দ র্যালী ও পথসভায় উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৮




