ছবি: সংগৃহিত।
‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬)। তিনি গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এক ব্যক্তিকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে বাজারের দিকে যেতে দেখা যায়। পরে ওই ব্যক্তির ছবি দেখে পরিচয় শনাক্তের পর গাবতলী থানা পুলিশ অভিযান চালিয়ে রাদিয়াদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, মঙ্গলবার রাতে রাদিয়াদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৪





