স্পেনের বার্সেলোনা কাতালোনিয়া শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদুর রহমান চৌধুরী।
এক বিবৃতিতে তিনি বলেন, কাতালোনিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান ইউরোপ ছাত্রদল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু জাফর রাসেলকে এই কমিটি গঠনে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছেন স্পেন বিএনপির নেতা মনোয়ার পাশার অবদানের কথা উল্লেখ করে খালেদুর রহমান চৌধুরী বলেন, কমিটি গঠনের প্রক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার জন্য আমি তাঁর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
খালেদুর রহমান চৌধুরী আরও বলেন, দল যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। তিনি কাতালুনিয়া বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২১




