ছবি: সংগৃহিত
জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ কাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোরের বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো— বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও তারকরণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৫




